ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৪৭ পিএম আপডেট: ০৬.০৭.২০২৬ ৫:৫২ পিএম
X
Advertisement

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

ওসি জানান, দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

তবে এ ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement