ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নড়াইলে গভীর রাতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়লে ঘুমন্ত অবস্থায় পাথরচাপা পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় তার ছোট বোন মিতু আহত হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজার মোল্লার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের টিনের ঘরের ওপর উল্টে পড়ে। এসময় ট্রাকে থাকা পাথর সেতু ও মিতুর শরীরের ওপর পড়ে যায়।

শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে পাথর সরিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। ছোট বোন মিতু জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

সেতু নলদী বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মিতু স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়াশোনা করে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, পাথরবোঝাই ট্রাকটি মিঠাপুর থেকে নলদী হয়ে ব্রাহ্মণডাঙ্গায় নির্মাণাধীন সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল। পথ ভুলে চালক নলদী খালপাড়ের সরু সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে চলে যাচ্ছিলেন। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় ভারী ট্রাকটি রাস্তার খাদে পড়ে গিয়ে ঘরের ওপর উল্টে যায়।

এ ঘটনায় সেতুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement