ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুম্বাইয়ে ভবন ধস, পাঁচ শিশুসহ নিহত ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৩৩ এএম
X
Advertisement

ভারতের মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় টানা ভারী বৃষ্টির মধ্যে একটি তিনতলা আবাসিক ভবনের অংশ ধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মানখুর্দের জনতা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর দ্য হিন্দুর।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, ভবনটির দুই থেকে তিনটি কক্ষ হঠাৎ ধসে পড়লে ভেতরে থাকা বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

খবর পেয়ে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসির উদ্ধারকর্মী এবং অ্যাম্বুলেন্সের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা আহত ও ক্ষতিগ্রস্তদের ধ্বংসস্তূপ থেকে বের করে রাজাবাড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে পাঠান।

শতাব্দী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নেওয়া আহতদের মধ্যে ৩২ বছর বয়সী এক নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চার শিশুসহ পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও এক শিশুর মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। এদের মধ্যে পাঁচজনই শিশু।

এদিকে রাজাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন ২৪ বছর বয়সী এক যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বর্ষণের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement