ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে অভিযানে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ দুই নেতা গ্রেফতার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:৪০ পিএম
X
Advertisement

রাঙামাটিতে সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটি শহরের কসমস হোটেল প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি বিশেষ আভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-সংশ্লিষ্ট একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার তারা রাঙামাটিতে এলে স্থানীয় সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কসমস হোটেল এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement