ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রাজিলকে টাইব্রেকারে বিদায় দেখছেন ক্রিস সাটন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ০৫.০৭.২০২৬ ৩:৪৪ পিএম
X
Advertisement

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর বহুল আলোচিত ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে চমকপ্রদ পূর্বাভাস দিয়েছেন বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ক্রিস সাটন। তার মতে, নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠবে নরওয়ে।

সাটনের বিশ্বাস, টাইব্রেকারে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড নায়ক হয়ে উঠবেন। যদিও তিনি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত দক্ষতার প্রশংসা করেছেন, তবু তার মতে, আগের ম্যাচে ব্রাজিলের মাঝমাঠে যে দুর্বলতা দেখা গেছে, নরওয়ে সেটির সুযোগ নিতে পারে।

তিনি আরও মনে করেন, ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের দ্বৈরথ ম্যাচের অন্যতম আকর্ষণ হবে। তবে শেষ পর্যন্ত হলান্ডকে পুরোপুরি আটকে রাখতে পারবে না ব্রাজিলের রক্ষণ।

পরিসংখ্যানও নরওয়ের পক্ষে কথা বলছে বলে উল্লেখ করেন সাটন। ১৯৯৮ সালের পর দুই দলের চার দেখায় ব্রাজিল কোনো জয় পায়নি। দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটি জিতেছে নরওয়ে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্বাভাসে ভিন্ন চিত্র দেখা গেছে। মাইক্রোসফট কপাইলটের পূর্বাভাস অনুযায়ী, ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠবে ব্রাজিল।

এদিকে শেষ ষোলোর অন্য ম্যাচগুলোতে মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও কলম্বিয়াকে জয়ী হওয়ার পূর্বাভাস দিয়েছেন ক্রিস সাটন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement