ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টানা তিন দিন বিচ্ছিন্ন হাতিয়া, ভোগান্তিতে যাত্রীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:২৬ পিএম আপডেট: ০৫.০৭.২০২৬ ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী যাত্রীরা।

রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কারণে গত তিন দিন ধরে হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

রোববার সকাল থেকে হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী নৌযানের অপেক্ষায় থাকলেও উত্তাল নদীর কারণে সি-ট্রাক, ফেরি, স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযান চলাচল করেনি।

ইউএনও রাসেল ইকবাল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাতিয়ার সঙ্গে ঢাকা এবং অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্কতা সংকেত প্রত্যাহার করা হলে নৌ যোগাযোগ স্বাভাবিক হবে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement