ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম
X
Advertisement

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মো. রহমত (৭) নামের এক শিশু মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুর ২ টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামের কৃষক গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় কয়াখাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র। 

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দিলীপ কুমার সরকার জানান, শিশু রহমত শনিবার দুপুর ১ টার দিকে বাড়ির পাশবর্তী নিজেদের একটি ছোট পুকুরে পাড়ে বসে সহপাঠীদের সাথে খেলছিল। হঠাৎ সে পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন তার লাশ উদ্ধার করলে শোকের ছায়া নেমে আসে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সিংড়া উপজেলা চলনবিল অধ্যুসিত এলাকায়। প্রতি বর্ষায় অত্র এলাকায় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সামাজিত ভাবে সচেতনতা বাড়ানো উচিত।

এসআই/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement