ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী অমিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, সমাজে তাদের কোনো স্থান নেই। এমনকি তিনি নিজের আত্মীয় বা দলের কেউ হলেও কোনো ধরনের আপস করা হবে না।

শনিবার দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দলের ভাবমূর্তি রক্ষার প্রশ্নে কে কত বড় নেতা, সেটি বিবেচ্য নয়। যে-ই অন্যায় করবে, তার সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

তিনি বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ এগিয়ে চলছে।

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, উন্নয়নকাজের মান নিশ্চিত করতে জনগণকে সচেতন থাকতে হবে। ঠিকাদার তার আত্মীয় বা দলের লোক হলেও কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে ঠিকাদারের কাছ থেকে কেউ যেন অন্যায্য বা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা না করেন, সে আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement