ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ০৪.০৭.২০২৬ ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মানুষে মানুষে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রযুক্তি, ওষুধশিল্প, ডিজিটাল অর্থনীতি, প্রতিরক্ষা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।

তিনি জানান, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ব্যবসাবান্ধব নীতিকৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement