ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবাবগঞ্জে গ্রেপ্তার ৯
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম
X Advertisement

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন মামলার মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩১ হাজার ৪০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

শনিবার (৪ জুলাই) নবাবগঞ্জ থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফের নেতৃত্বে ৩ জুলাই রাত ১০টা থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩১ হাজার ৪০০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

একই অভিযানে বিভিন্ন মামলার দুইজন জিআর (জেনারেল রেজিস্টার) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং পাঁচজন সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট নয়জনকে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলাউদ্দিন (২০), ফজল (২৯), রুহুল আমিন ওরফে মামুন, মোসলেম, মুহিল হোসেন, কলিম উদ্দিন, জুলু গাজী, জিসান ও মো. পনির। তাদের সবার বাড়ি নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআরএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝