ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সেন্ট পিটার্সবার্গে তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ৩৮৯ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম
X
Advertisement

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনালে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ জানান, শহরটি বড় ধরনের ইউক্রেনীয় ড্রোন হামলার মুখে পড়ে। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭২টি ড্রোন ভূপাতিত করে। এর মধ্যে একটি ড্রোন পিটারহফ এলাকায় বিধ্বস্ত হয়।

তিনি বলেন, হামলায় কিরোভস্কি জেলার বন্দরের একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তেল অবকাঠামোতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার যুদ্ধ অর্থায়নে ভূমিকা রাখা বন্দরভিত্তিক তেল অবকাঠামোতে সফল হামলা চালিয়েছে। পাশাপাশি ক্রনশটাডের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়ও আঘাত হানা হয়েছে। জেলেনস্কির দাবি, লক্ষ্যবস্তুটি ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্ত থেকে ৮৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

এর আগে স্থানীয় টেলিগ্রাম চ্যানেলগুলোতে সেন্ট পিটার্সবার্গ বন্দরের তেল টার্মিনালে আগুন লাগার খবর প্রকাশিত হয়।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে দেশের বিভিন্ন অঞ্চল, ২০১৪ সালে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণ সাগরের আকাশে মোট ৩৮৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে।

তবে যুদ্ধরত পক্ষগুলোর এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement