ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:১৫ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব ঢাকা, লক্ষ্মীপুর।

ক্যাম্পে প্রায় দুই শতাধিক চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। এর মধ্যে শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করেছে।

বদিউজ্জামান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিনের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচালক এবং এনএসআই-এর সাবেক অতিরিক্ত পরিচালক এম শামসুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ডা. মো. নজরুল ইসলাম পরান, লায়ন্স ক্লাব অব ঢাকা, লক্ষ্মীপুরের ফাউন্ডার লায়ন ইঞ্জিনিয়ার কাজী জহুর উদ্দীন, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন ইঞ্জিনিয়ার কাজী নিজামউদ্দিন এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. তুষার কর্মকার।


আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement