ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চলতি মাসেই ফ্রান্সসহ তিন দেশে এনআইডি কার্যক্রম শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:০৩ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

ফ্রান্সসহ তিন দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে চলতি মাসের ১৩ তারিখ থেকে। ধাপে ধাপে ইসির কারিগরি টিম ও ব্যবস্থাপনা টিম তিন দেশের প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (৪ জুলাই) ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জি এম সাহাতাব উদ্দিনের স্বাক্ষরিত ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর—এই তিন দেশের পৃথক ছয়টি সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ১৩ তারিখে ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে বাহরাইনে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এছাড়া ১৫ জুলাই ইসির আইডিয়া প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

সিঙ্গাপুরের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২৭ তারিখে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সিঙ্গাপুরে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এছাড়া ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

ফ্রান্সের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২০ তারিখে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ফ্রান্সে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এছাড়া ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

এই তিন দেশে নিবন্ধন কার্যক্রম চালু করতে এই ছয়টি দলের এ-সংক্রান্ত সব খরচ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রকল্প (ফেজ-২) বহন করবে বলেও চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়—মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে এই তিন দেশে কার্যক্রম শুরু হলে সেগুলোও এর সঙ্গে যুক্ত হবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement