ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুনামগঞ্জে নির্মাণ কাজে বাধা ও হুমকির অভিযোগ; নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৩৯ পিএম
X

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিজের মালিকানাধীন জমিতে দোকানঘর নির্মাণে বাধা, হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছোবহান।

শনিবার (৪ জুলাই) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে আব্দুস ছোবহান জানান, প্রায় ৩৮ বছর আগে সরকারি বিধিমালা অনুসারে তিনি দোয়ারাবাজারের খেয়াঘাট এলাকার বাজিতপুর মৌজার সংশ্লিষ্ট খতিয়ানভুক্ত ১৫ শতাংশ জমি বন্দোবস্তের মাধ্যমে বৈধভাবে মালিকানা লাভ করেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত খাজনা ও কর পরিশোধ করে জমিটি ভোগদখল করে আসছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি ওই জমিতে সেমিপাকা দোকানঘর নির্মাণ শুরু করলে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, মাওলানা আলী আমজদ, আব্দুল বাকী ও এমরাজ মিয়াসহ কয়েকজন বাধা প্রদান করেন। পাশাপাশি নির্মাণকাজ বন্ধ না করলে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সাবেক এই মুক্তিযোদ্ধা কমান্ডার আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে একটি মানববন্ধন আয়োজন করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, যা তিনি “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।

নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আব্দুস ছোবহান বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও নিজের বৈধ জমিতে ঘর নির্মাণ করতে পারছি না। হুমকি-ধমকির কারণে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি বিষয়টি সমাধানে উপজেলা ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে মাওলানা আমজাদ হোসেন বলেন, কৃষিজমিতে দোকানঘর নির্মাণ আইনসঙ্গত নয় বলেই স্থানীয়রা মানববন্ধন করেছেন। তার দাবি, কারও বিরুদ্ধে কোনো হুমকি বা হয়রানির ঘটনা ঘটেনি।

অন্যদিকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


এমবি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝