ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২৬ পিএম
X
Advertisement

খাগড়াছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত জুলাই '২৪-এর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময়ে কলেজ ক্যাম্পাসের মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

শুক্রবার রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই তরুণ জুলাই স্মৃতিস্তম্ভের ভেতরে প্রবেশ করে একটি বোতল থেকে কিছু তরল পদার্থ ঢালছে। এরপর তারা আগুন ধরিয়ে ভিডিও চালু অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ-সমর্থিত নেতাকর্মীদের বিভিন্ন আইডি থেকে ভিডিওটি প্রচার করতে দেখা গেছে।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক সহ-সভাপতি মো. রনিকে আটক করে পুলিশ। তিনি বর্তমান জেলা কমিটির সভাপতি মনির হোসেনের বড় ভাই।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement