ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২১ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় দুধকুমার নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বন্যার পানিতে ভারত থেকে ভেসে এসে মরদেহটি এখানে আটকা পড়ে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি লাশের খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মরদেহটি পচে-গলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া মৃত ব্যক্তি হিন্দু না মুসলিম, তাও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি একজন ভারতীয় নাগরিকের। স্থানীয়ভাবে এ ধরনের কোনো নিখোঁজের ঘটনা জানা যায়নি।

তিনি আরও জানান, বিজিবির মাধ্যমে ভারতের ঝাউকুটি বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলেও, বিভিন্ন জটিলতার কারণে বিএসএফ মরদেহটি গ্রহণ করেনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।


এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement