ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আবারও চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীকে নিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় এই অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতীয় সীমান্তের ১৮৩/৩-এস সীমান্ত পিলার থেকে প্রায় ৬০০ গজ দূরে মুসলিমপাড়ায় বিএসএফের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ ছিল। এ সময় সেখানে সন্দেহজনক লোক সমাগমের তথ্য পেয়ে বিজিবি সতর্ক অবস্থান নেয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় প্রায় ১২ জন ব্যক্তি অবস্থান করছিলেন। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, যার ফলে অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের ভারতের মালদা হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। তিনি জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে গত ১৯ জুন গভীর রাতে শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ১৭৭/২ আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে একইভাবে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ শিশুসহ মোট ২০ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্প। সে সময়ও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই ব্যক্তিদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement