ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ: খেলা শুরুর আগেই সমর্থকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৫৪ পিএম
X

বরগুনার তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ২০০০ ব্যাচের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওয়ার্ম-আপ ও অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে খোকন কর্মকার (৪০) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে খেলা শুরুর আগে ওয়ার্ম-আপ ও অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে উপস্থিত সহকর্মী ও বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোকন কর্মকার (৪০) উপজেলার মালিপাড়া এলাকার বাসিন্দা। তিনি দিলীপ কর্মকারের ছেলে।

ঘটনার আকস্মিকতায় মাঠে উপস্থিত খেলোয়াড়, সমর্থক ও আয়োজকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নির্ধারিত প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়।

এইচএসসি ২০০০ ব্যাচের সদস্য ও আয়োজকদের একজন বলেন, “খোকন আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। সবাই মিলে আনন্দঘন পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছিলাম। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”

নিহতের আরেক বন্ধু বলেন, “খেলার আগে আমরা সবাই একসঙ্গে অনুশীলন করছিলাম। হঠাৎ করেই খোকন অসুস্থ হয়ে পড়ে যান। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।”

এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী জানান, হাসপাতালে আনার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

এইচএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝