ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় এবার স্কুলছাত্রী গুলিবিদ্ধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম আপডেট: ০৪.০৭.২০২৬ ১২:৪৮ এএম
X
Advertisement

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ সড়কে ‘ইতি’ নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইতি ওয়াপদা ভেড়িবাঁধ সড়ক এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং হামলাকারীদের পরিচয়ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছেন।

খুলনা থানার এসআই আব্দুস সাত্তার বলেন, “আহত ইতি বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement