ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অসুখের চিকিৎসার চেয়ে অসুখ প্রতিরোধে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম
X
Advertisement

লালমনিরহাটে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে একটি আধুনিক ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা সদরের সোনালী পার্ক এলাকায় অবস্থিত ডা. সেলিমা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে নবনির্মিত ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসাদুল হাবিব দুলু এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “অসুখ হওয়ার পর চিকিৎসা দেওয়ার চেয়ে অসুখ যাতে কম হয়, সেই ব্যবস্থা করতেই সরকার গুরুত্ব দিচ্ছে। এজন্য সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। তাঁদের অধিকাংশই নারী। তাঁরা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্যসচেতন করে তুলবেন, যাতে রোগব্যাধি কমে আসে।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতে এ বছর সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা হচ্ছে, যাতে মানুষ সহজে ও মানসম্মত চিকিৎসাসেবা পায়।”

সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং ডা. এবিএম মোবাশ্বের আলম।

বক্তারা বলেন, সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন জেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে কাজ করছে। লালমনিরহাটে উদ্বোধন হওয়া এ কেন্দ্রটি দেশের ২৬তম ডায়ালাইসিস সেন্টার। এর ফলে লালমনিরহাটের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার কিডনি রোগীরাও স্বল্প খরচে আধুনিক ডায়ালাইসিস সেবা গ্রহণের সুযোগ পাবেন।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement