ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত বিজিবির
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে (পুশইন) পাঠানোর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোরে জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবির সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের আটক করেন। পরে যাচাই-বাছাই শেষে ওই ১০ জনকে অন্য একটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।

আটক হওয়াদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি। আমরা তাদের আটক করে অন্য একটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে ফেরত পাঠিয়েছি।

তিনি আরও বলেন, সীমান্তে যাতে কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দিন-রাত সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement