ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিশার চালান জব্দ, তিন মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিশার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একটি আন্তঃজেলা অনলাইন মাদক সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৫ কেজি ৯০০ গ্রাম শিশা, ৪১টি হুক্কা, ৪০ কেজি শিশা সেবনের কয়লা, পাঁচটি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ শিশা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন দুই সহোদর আহমেদ শরীফি (৩৪) ও মেহদাদ শরীফি (৩৪) এবং তাদের সহযোগী মো. মাকসুদ আলম (৪০)।

ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চক্রটির মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রথমে কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য প্রস্তুত দুটি পার্সেল থেকে দুই কেজি শিশা জব্দ করা হয়। পরে পার্সেলের প্রেরকের ঠিকানা অনুসরণ করে কালাচাঁদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে দুই সহোদরকে আটক করা হয়। সেখান থেকে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম শিশা ও ২০টি হুক্কা উদ্ধার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার নূরেরচালায় অভিযান চালিয়ে সহযোগী মাকসুদ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে আরও ১৮ কেজি শিশা এবং ২১টি হুক্কা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার দুই সহোদর বাংলাদেশি নাগরিক হলেও তাদের পূর্বপুরুষ ইরানি। দীর্ঘ সময় ইরানে অবস্থানকালে তারা শিশা ব্যবসার কৌশল ও সরবরাহ ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে একটি ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে শিশা বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

ডিএনসি আরও জানায়, চক্রটি বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ লেনদেন করত। প্রকৃত সুবিধাভোগীদের পরিচয় গোপন রাখতে তারা একাধিক ব্যক্তির নামে নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহার করত। বর্তমানে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এসব আর্থিক লেনদেন তদন্ত করা হচ্ছে।

অভিযানে জব্দ করা মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস থেকে বিপুলসংখ্যক ক্রেতার তথ্য, অর্ডারের বিবরণ এবং লেনদেনের তথ্য উদ্ধার হয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে চক্রটির অন্যান্য সদস্য, পরিবেশক ও নিয়মিত ক্রেতাদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে ডিএনসি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement