ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৪০ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ বিজয় আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটক বিজয় আহমেদ উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি মধ্যপাড়া গ্রামের বিপ্লব ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় বুধবার মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজয় আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে গরুর ঘর থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ বিজয় আহমেদকে আটক করে দৌলতপুর থানায় নেওয়া হয়।

এ ঘটনায় তার পিতা বিপ্লব ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

এসআই/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement