ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভারে ৬ মাদক কারবারি গ্রেপ্তার-মাদক উদ্ধার, প্রাইভেটকার অটো জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম
X
Advertisement

ঢাকার সাভারের নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাভার ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি এলাকার মো. সোয়েব শেখ (২০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার শামিমা পারভীনের নির্দেশনায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তথ্য-প্রযুক্তির সহায়তায় একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৫৪৯৮) থামিয়ে তল্লাশি করলে বিশেষ কৌশলে লুকানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত গাড়িটির মূল্য আনুমানিক ২২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় নেওয়ার কথা স্বীকার করেছে।

এছাড়া পৃথক অভিযানে ১ হাজার পুরিয়া হেরোইন ও ২৫০ পিস ইয়াবাসহ আরও চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জামাল হোসেন (৩৫), কক্সবাজার সদরের ফাহিমুর রহমান ওরফে ফাহিম (২৬), যশোরের সজল (৪০) এবং সিরাজগঞ্জের রাজ্জাক আলী (৩২)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ওএফ/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement