ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আর্জেন্টিনা সমর্থককে হত্যার অভিযোগ ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম
X

ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ বালুচাপা দেওয়ার অভিযোগ উঠেছে চারজন ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে হাজির করেন নিহতের স্বজনরা। এর আগে গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটসংলগ্ন বালুচরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত নাহিদ হাসান (১৫) লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হন। নিহতের বাবা মোস্তাক পেশায় একজন কসাই।

নিহতের পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যান ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা নাহিদকে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহটি আশুলিয়ার বালুচরে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের বাবা মোস্তাক বলেন, “আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

নিহতের চাচা ওমর ফারুক বলেন, “আটক হামজা স্বীকার করেছে যে সে নিজে হত্যা করেনি; রাকিব, মেহেদী ও সিয়াম হত্যাকাণ্ডে জড়িত। রাত থেকেই পুলিশ মরদেহ উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। অভিযুক্ত হামজা একেক সময় একেক জায়গা দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার হলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

ওএফ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝