ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফেনীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ নারী আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:২২ পিএম
X
Advertisement

ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় র‌্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে ফেনীর দিকে একটি সিএনজি অটোরিকশাযোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করে নিয়ে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাতে র‌্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করে। চেকপোস্ট চলাকালে একটি সিএনজি অটোরিকশা সেখানে পৌঁছালে র‌্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় সিএনজিতে যাত্রীবেশে থাকা দুই নারী দ্রুত নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা।

আটককৃতরা হলেন—কক্সবাজার জেলার সদর এলাকার লাইট হাউস পাড়ার মৃত সৈয়দ আমিনের মেয়ে নুরুন্নাহার বেগম (৫০) এবং চকরিয়া থানার ফুলছড়ি এলাকার নুরুল আলমের কন্যা তাসলিমা আক্তার (৩৫)।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এটি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement