ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় যুবক গুলিবিদ্ধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম
X
Advertisement

খুলনায় মো. রাতুল শেখ (২২) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে তাকে গুলি করে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত রাতুল লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মো. রাতুলসহ কয়েকজন যুবক নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বালুর মাঠে অবস্থান করছিলেন। এ সময় গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, রাতুল মাঠে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন।

দুর্বৃত্তরা তার ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেননি। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার এসআই আশরাফুল আলম বলেন, খবর পেয়ে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং আহতের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনো পুলিশকে কোনো তথ্য দেননি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুন নগরীর গল্লামারী এলাকার আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে চাঁদার দাবি পূরণ না করায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement