ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে ৫৫ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযানে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে, গত ১ জুলাই জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮ বোতল ভারতীয় মদ এবং ২ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৯৪ হাজার টাকা।

একই দিন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ নিয়ামত মণ্ডলের ঘোনা এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২২ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, তিনটি অভিযানে সর্বমোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এসআই/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement