ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
হিলিতে যুবক অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম
X

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক যুবককে অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অফিসের কাজের কথা বলে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয় জীবনানন্দ সরকার নামে এক যুবককে। পরে তাকে অপহরণ করে এক অভিযুক্তের বাড়িতে আটকে রাখা হয় এবং পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার কাছ থেকে জোরপূর্বক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তিনটি ফাঁকা চেক এবং ১০০ টাকা মূল্যমানের ছয়টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। পরে তাকে হিলি চারমাথা এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার একটি কক্ষে আটকে রাখা হয়।

খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত জীবনানন্দ সরকারকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মো. ইউসুফ আলী (২৮) ও মো. মোজাম্মেল হোসেন মুকুল (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে ১ জুলাই হাকিমপুর থানায় পেনাল কোড, ১৮৬০-এর ৩৬৫, ৩৮৬, ৩৮৭, ৩৪২ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হাকিমপুর থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম মিয়া জানান, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জিএমআরএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝