ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে ২ জনের আত্মহত্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম
X
Advertisement

জামালপুরে একইদিন পৃথক ঘটনায় কৃষক ও স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বকশীগঞ্জ ও সদর উপজেলায় এ দুইটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের মৃত আব্দুল হাই সরকারের ছেলে মোতালেব সরকার (৫৫) এবং সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের এনায়েত করিম ইব্রাহিম মাস্টারের মেয়ে ঐশামনি (১৫)।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মোতালেব সরকার নিজবাড়িতে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের কামরাঙা গাছে স্বজনরা তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, বিষয়টি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে।

অন্যদিকে একইদিন সকালে স্কুলছাত্রী ঐশামনি তার মাকে জানান, পড়তে ভালো লাগছে না। তবুও মা তাকে পড়তে তাগিদ দিয়ে রান্না করতে যান। কিছুক্ষণ পর শোবার ঘরে গিয়ে দেখেন, তার মেয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেডজেড/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement