ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলাবাগানে একটি বাড়ির নিচতলায় বিস্ফোরণ, দগ্ধ ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩১ এএম
ফাইল ছবি
X

ফাইল ছবি


রাজধানীর কলাবাগানে ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি বাসায় বিস্ফোরণে ফার্নিচার দোকানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ড রোডের আবুল বাশারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, তিন বন্ধু রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)।

তাদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, তারা তিনজন পান্থপথে ভিন্ন ভিন্ন ফার্নিচার দোকানের কর্মচারী। ওই বাসাতে জুয়েল ও তার পরিবারের সদস্যরা থাকেন।

পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় দুই বন্ধু রানা ও পারভেজকে বুধবার রাতে বাসায় নিয়ে গিয়েছিলেন জুয়েল। এরপর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজিব জানান, সাততলা বাড়িটির নিচ তলায় জুয়েলের বাসার নিচেই সেপটিক ট্যাংক। তাদের রুমের ফ্লোরটি সব সময় অতিরিক্ত গরম হয়ে থাকত। এটি তার পরিবার বাড়িওয়ালাকে জানিয়েছিল। কিন্তু গুরুত্ব দেননি বাড়িওয়ালা।

তিনি বলেন, বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে, সেই গ্যাস রুমের ভেতর জমে ছিল। রাতে তারা দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে রানাকে আইসিইউতে রাখা হয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝