ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:১৭ এএম
X
Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের পথে রওনা দেন।

জানা গেছে, ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে পরলোকগমন করেন। ১৯৩৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করা এই নেতা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব পরবর্তী সময়ে ইরানের রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবেও দেশ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের রাজধানী তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ জুলাই দেশে ফিরে আসবেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement