ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৪৭ পিএম
X
Advertisement

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির বিভিন্ন সরঞ্জাম এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।

গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের সোহানুল ইসলাম, ভোলা সদর উপজেলার রাজাপুরা (পশ্চিম ইলিশা) এলাকার খলিল, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুসুরিয়া গ্রামের বরুন বালা এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাদপুর গ্রামের দুলাল মিয়া।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩০ জুন রাত ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোড এলাকার হোটেল রাজের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে কয়েকজন আন্তঃজেলা ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম এবং ঢাকা মেট্রো-ঠ-১১-৫৫২৩ নম্বরের একটি নিশান ডাবল কেবিন ক্যারি বয় পিকআপ ভ্যান জব্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ডাকাত দলের আরও দুই সদস্য—ভোলার চরফ্যাশন উপজেলার রোমান (২৮) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার রনি (২৪)—ঢাকা মেট্রো-গ-১৭-৭৩৪০ নম্বরের একটি সাদা প্রাইভেটকারে করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন অপারেটরদের টাওয়ারের পাওয়ার হাউজে সংরক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি ডাকাতির সঙ্গে জড়িত। এ সময় তারা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও চালক পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে নিরাপত্তাকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচএম/ এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement