ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম আপডেট: ০১.০৭.২০২৬ ৫:৩০ পিএম
X

নীলফামারীর ডিমলায় মাছ ধরতে পুকুরের পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিব ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া বড়জুম্মা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাকিব ইসলাম ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার উদ্দেশ্যে একটি ছোট পুকুরের পানি সেচ দেওয়ার সময় সেচ পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন শাকিব। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝