ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম আপডেট: ০১.০৭.২০২৬ ৫:২৬ পিএম
X
Advertisement

চরফ্যাশনের চারটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেন এ জরিমানা করেন।

জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো— নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মমতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, নিউ আদ্-দ্বীন হাসপাতাল ও ক্লিনিক এবং বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেন জানান, লাইসেন্স নবায়ন না থাকা এবং যথাযথ পরিবেশ বজায় না রাখাসহ বিভিন্ন কারণে এসব বেসরকারি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। তাদের লাইসেন্স নবায়ন এবং যথাযথ পরিবেশ বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চরফ্যাশন সরকারি হাসপাতালের চিকিৎসক এবং থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

এসএফ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement