ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহত, লাশ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম
X
Advertisement

ভোলার চরফ্যাশনে নসিমনের ধাক্কায় লিয়া বেগম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহত শিক্ষার্থীর মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন সহপাঠীরা। তারা ঘাতক চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত লিয়া বেগম হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সফিকুল ইসলামের মেয়ে। তিনি চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি বেপরোয়া নসিমন (ইঞ্জিনচালিত থ্রি-হুইলার) লিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নসিমন ফেলে চালক পালিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। পরে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিহত লিয়ার মরদেহ খাটিয়ায় তুলে কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা "আমার বোন ফিরিয়ে দাও"সহ বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত ঘাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত নসিমনটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএম/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement