ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম
X

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের এক বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত সাবেক যুবদল নেতা জাকির হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ভুক্তভোগী বিএনপি নেতা শাহজাহান কবিরাজ চরবংশী গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় বিএনপি নেতা শাহজাহানের অংশীজন ভুক্তভোগী মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা শাহজাহান কবিরাজ বলেন, “আমার ক্রয় করা ৫৮ শতাংশ জমি পরবর্তীতে বিক্রি করেছি। এখন জাকিরসহ তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করে থাকে। চাঁদা না দিলে তারা জমি দখলে নিতে দেয় না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করে।”

অভিযুক্ত জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, “ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন, তারাও জমি কিনেছেন। এ নিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাব? চাঁদা দাবির অভিযোগ মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এমন আয়োজন করা হয়েছে।”

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝