ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান মানবকল্যাণে কাজ করছেন: ড. ইশতিয়াক জামান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নতুন রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান বলেছেন, বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১৩ লাখ রোটারিয়ান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোটারি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক আন্তর্জাতিক সংগঠন। শিক্ষা, স্বাস্থ্য, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, শান্তি প্রতিষ্ঠা, যুব উন্নয়ন এবং কমিউনিটি উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

তিনি জানান, নতুন রোটারি বর্ষের প্রতিপাদ্য ‘স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি’। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের রোটারিয়ানদের আরও কার্যকর, উদ্ভাবনী ও টেকসই সেবামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। পাশাপাশি সদস্য বৃদ্ধি, যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও রোটারির ভূমিকা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উদ্বোধনী আয়োজনের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। বক্তব্য দেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি শামসুল হুদা, কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, হোস্ট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং রোটারিয়ান লুবনা আফরোজ।

পিডিজি শামসুল হুদা বলেন, সমন্বিত উদ্যোগ, দক্ষ নেতৃত্ব ও সেবার মনোভাবের মাধ্যমে নতুন রোটারি বর্ষে দেশের প্রতিটি অঞ্চলে রোটারির কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করা হবে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement