ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিজয়নগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৫৩ এএম আপডেট: ৩০.০৬.২০২৬ ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ইসকফ সিরাপ ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার দুপুরে র‍্যাব-৯, সিপিসি-১, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত মো. আকরাম হোসেন (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কালাছড়া এলাকার একটি পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে  ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ২৯ বোতল ইসকফ সিরাপ এবং একটি কালো রঙের বায়ুরোধক পলিজিপার প্যাকেট থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এটি/এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝