ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফলে আ’লীগ নেতাদের বাসভবনে হামলা-ভাংচুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৫১ এএম
X

পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতার বাসভবনে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জসীম পঞ্চায়েত, রিয়াজ পঞ্চায়েত, স্বপন মৃধা, সোহেল ও ইব্রাহিমসহ বিএনপির প্রায় ৩০/৩৫ জন নেতাকর্মী সুন্দরী সিনেমা হল সংলগ্ন কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক কবিরুজ্জামানের বাসভবনে হামলা চালান। একই সময় তারা কালাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনির মোল্লার বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। 

এরপর তারা কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। বাধা দেওয়ায় ফিরোজ হাওলাদারকে মারধর করা হয়। ঘটনার সময় কালাইয়া বন্দরে আতংক ছড়িয়ে পড়ে। মুহুর্তেই সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

হামলায় আহত কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার বলেন, 'আমার পাঞ্জাবির সাইড পকেট থেকে প্রায় ৪ লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপির নেতাকর্মীরা।'

একটি সূত্র জানায়, রোববার ফ্যাসিষ্টবিরোধী মিছিল চলাকালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার জেরে সোমবার রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, 'এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

এএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝