ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র: ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৪০ এএম আপডেট: ৩০.০৬.২০২৬ ৯:৩৮ এএম
X
Advertisement

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিল ইরান, যা দুই দেশের বক্তব্যে নতুন ধোঁয়াশা তৈরি করেছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বড় হাতের অক্ষরে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। মঙ্গলবার দোহায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের এ বক্তব্যের আগে অবশ্য সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদ মাধ্যমকে বলেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘টেকনিক্যাল টিমের’ কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

এ কারণে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে। একদিকে ট্রাম্প বৈঠককে নিশ্চিত বলে দাবি করছেন, অন্যদিকে ইরান তা সরাসরি অস্বীকার করছে।

দুই দেশের পরস্পরবিরোধী অবস্থানের ফলে দোহায় সম্ভাব্য এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এদিকে, কাতারে অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন বা ১২০০ কোটি ডলারের মধ্যে ছয় বিলিয়ন অর্থাৎ ৬০০ কোটি ডলারের সম্পদ ছেড়ে দেওয়া হবে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে, তেল ও পেট্রোকেমিক্যালের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানায়, টানা ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধ ও হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনায় রাজি হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement