ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বরগুনায় বজ্রপাতে তালগাছে আগুন, আতঙ্ক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৫৭ পিএম
X
Advertisement

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় বজ্রপাতে প্রায় ৫০ ফুট উঁচু একটি তালগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর শুরু হওয়া বৃষ্টিতে আগুন স্বাভাবিকভাবেই নিভে যায়। এতে কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯ জুন) বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মুহূর্তেই তালগাছটির শীর্ষভাগে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাছজুড়ে ছড়িয়ে পড়ে। গাছটি অত্যন্ত উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানোর কোনো সুযোগ ছিল না। পরে মুষলধারে বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে আগুন নিভে যায়। ঘটনার সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে যান। আগুনের শিখা ও বজ্রপাতের তীব্র শব্দে পুরো এলাকায় উৎকণ্ঠার সৃষ্টি হয়।

স্থানীয় সংবাদকর্মী সুমন মোল্লা জানান, “বজ্রপাতের বিকট শব্দের পরই তালগাছটিতে আগুন জ্বলতে দেখি। আগুনের শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। ঘটনাটি দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন। বৃষ্টির কারণে আগুন দ্রুত নিভে যায় এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।”

বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় খোলা জায়গা ও উঁচু গাছের আশপাশে অবস্থান না করার বিষয়ে জনসচেতনতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এমএইচ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement