ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘রোনালদো পর্তুগালের ক্ষতি করছে’- ফোরলানের সমালোচনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৩১ পিএম
X
Advertisement

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচনার জবাব দিলেও পরবর্তী ম্যাচগুলোতে ক্রিস্টিয়ানো রোনালদোর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। দল শেষ ষোলোতে উঠলেও পর্তুগিজ তারকার পারফরম্যান্স নিয়ে সমালোচকদের তালিকায় এবার যোগ দিয়েছেন উরুগুয়ের সাবেক ফরোয়ার্ড দিয়েগো ফোরলান।

বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্সের পর তার খেলার ধরন নিয়ে কড়া মন্তব্য করেন ফোরলান। ইএসপিএনের জনপ্রিয় অনুষ্ঠান লা কাসা দেল কুনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রোনালদোর বর্তমান অবস্থান ও ভূমিকা পর্তুগালের জন্য উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ফোরলানের মতে, রোনালদো এখন পুরোপুরি একজন নাম্বার নাইন হিসেবে কেবল গোলের অপেক্ষায় থাকছেন এবং মাঠে খুব বেশি নড়াচড়া করছেন না। তিনি বলেন, “সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, বলের কাছে আসে না। এতে পর্তুগালের আক্রমণ গতি হারায় এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য কাজটা সহজ হয়ে যায়।”

তিনি আরও বলেন, আধুনিক ফুটবলে শুধুমাত্র বক্সের ভেতরে অবস্থান করে থাকা কার্যকর কৌশল নয়। এতে দলগত আক্রমণের জায়গা সংকুচিত হয়ে পড়ে এবং খেলায় ভারসাম্য নষ্ট হয়।

ফোরলান পরামর্শ দিয়ে বলেন, রোনালদো যদি কিছুটা উইংয়ে নেমে এসে খেলায় অংশ নেন, তাহলে সতীর্থদের জন্য জায়গা তৈরি হবে এবং আক্রমণ আরও বৈচিত্র্যময় হবে।

তার ভাষায়, “রোনালদোকে আরও নড়াচড়া করতে হবে, জায়গা ছাড়তে হবে। এতে সে নিজেও খেলায় আরও যুক্ত হতে পারবে এবং দলও উপকৃত হবে।”

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement