ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজনের মৃত্যু: গবেষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:২২ পিএম
X
Advertisement

জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন মানুষের মৃত্যু হচ্ছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, ২০২৪ সালে শুধু সড়ক পরিবহনের দূষণের কারণেই দেশটিতে ৪১ হাজার ৮০০ জনের বেশি মানুষের অকালমৃত্যু হয়েছে।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশন (আইসিসিটি) এবং যুক্তরাজ্যভিত্তিক ফিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।

গবেষণায় সেন্সরের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে যানবাহনের জ্বালানি ব্যবহার ও নির্গত দূষণের মাত্রা নির্ধারণ করা হয়। পরে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এসব দূষণের স্বাস্থ্যগত প্রভাব মূল্যায়ন করেন গবেষকেরা।

নিউইয়র্ক সিটি এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যালায়েন্সের পরিবহন পরিকল্পনাবিদ পল জোন্স থ্রি বলেন, “পরিবহন খাতের ক্ষতিকর নির্গমন মানুষের দৈনন্দিন স্বাস্থ্য এবং বসবাসকারী সম্প্রদায়ের নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে।”

গবেষণায় আরও বলা হয়েছে, গাড়ির দূষণের কারণে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে শিশুদের নতুন করে হাঁপানি (অ্যাজমা) আক্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৪ সালে বিশ্বব্যাপী গাড়ির দূষণজনিত কারণে শিশুদের হাঁপানির প্রতি ১০টি নতুন ঘটনার একটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

আইসিসিটির জ্যেষ্ঠ গবেষক লিংঝি জিন বলেন, “অনেক আমেরিকান এখন পরিবেশগত বিষাক্ত উপাদানের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। তাই জনস্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য গাড়ির দূষণের কারণে মৃত্যুহার ও শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধির বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।”

গবেষকদের মতে, শূন্য নির্গমন বা জিরো-এমিশন প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক গাড়ি, ট্রাক ও বাসের ব্যবহার দ্রুত সম্প্রসারণ করা গেলে দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাদের হিসাব অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে যদি শতভাগ বৈদ্যুতিক যানবাহনের বাজার নিশ্চিত করা যায়, তাহলে ২০৫০ সালের মধ্যে এক লাখের বেশি অকালমৃত্যু এবং ৪২ হাজারের বেশি শিশুর হাঁপানিতে আক্রান্ত হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে।

তবে গবেষকদের দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে এ লক্ষ্য থেকে সরে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন পরিবেশ সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন নীতি শিথিল করছে এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগগুলোও প্রত্যাহার করছে।

এর আগে আমেরিকান লাং অ্যাসোসিয়েশন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষ বর্তমানে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিচ্ছেন, যা আগের বছরের তুলনায় আরও বেড়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement