ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেইমারের সামনে সমালোচকদের মুখ বন্ধ করার সুযোগ'- রোনালদো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও মনে করেন, চলতি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দেওয়ার দারুণ সুযোগ রয়েছে নেইমারের সামনে। একই সঙ্গে তিনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেরও ভূয়সী প্রশংসা করেছেন।

ফরাসি সংবাদমাধ্যম ল'ইকিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুইবারের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার বলেন, এমবাপ্পের খেলার ধরন তাকে নিজের ক্যারিয়ারের সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়।

রোনালদো বলেন, মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। এখনও সে ম্যাচে বড় প্রভাব রাখছে এবং দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে এমবাপ্পের খেলার ধরন আমাকে আমার সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়। সে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এবং ভবিষ্যতের কিংবদন্তিদের একজন।

তিনি আরও বলেন, মেসি ও এমবাপ্পে- দুজনই এমন খেলোয়াড়, যারা পরিসংখ্যানের ঊর্ধ্বে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় থাকার সামর্থ্য তাদের রয়েছে।

নেইমারের প্রসঙ্গে রোনালদো ২০০২ বিশ্বকাপের নিজের প্রত্যাবর্তনের স্মৃতি তুলে ধরেন। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে সেই বিশ্বকাপে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

রোনালদো বলেন, যারা নেইমারকে বিশ্বাস করেনি, তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার দারুণ সুযোগ এখন তার সামনে। ২০০২ সালে আমিও এমন একটি প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গিয়েছিলাম। তাই আমি পুরোপুরি নেইমারের পক্ষেই আছি।

ব্রাজিলের বর্তমান ফুটবল নিয়েও নিজের মতামত তুলে ধরেন রোনালদো। তিনি বলেন, একসময়কার একচ্ছত্র আধিপত্য না থাকলেও ব্রাজিল এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দল।

তার ভাষায়, এখন বিশ্বজুড়েই অনেক শক্তিশালী দল ও অসাধারণ খেলোয়াড় রয়েছে। ব্রাজিল হয়তো একক ফেবারিটের অবস্থান হারিয়েছে, কিন্তু এখনও তারা ফুটবলের অন্যতম পরাশক্তি। আমাদের ইতিহাস ও সংস্কৃতিতে ফুটবল এত গভীরভাবে প্রোথিত যে, ব্রাজিলের প্রতি প্রত্যাশা সবসময়ই অনেক বেশি।

উল্লেখ্য, সোমবার (২৯ জুন) বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement