📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
চুনারুঘাটে কৃষকদের ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:২৫ এএম
X Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার বিকেলে ব্র্যাক আমুরোড শাখা অফিস আয়োজিত থৈগাঁও বড় বাড়িতে 'প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ভার্মি কম্পোস্ট (কেঁচো) সার' তৈরি হাতে কলমে প্রশিক্ষণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে ওই এলাকার ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। এতে একজন প্রান্তিক কৃষক উদ্যোক্তা ফরিদ মিয়ার হাতে ভার্মি কম্পোস্ট তৈরির রিং, কেঁচো এবং প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা করে ব্র্যাক নর্থ ইস্ট ডিভিশনের হবিগঞ্জ-২ অঞ্চল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট এরিয়ার এরিয়া ম্যানেজার (এলাকা ব্যবস্থাপক) গোপীনাত বর্মণ, হবিগঞ্জ-২ (আঞ্চলিক অফিসের) রিজিওনের সম্প্রসারণ কর্মকর্তা পাপ্পু মালাকার, সহকারী এলাকা ব্যবস্থাপক রতন মনি দাস, আমুরোড শাখার শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ও এ কে এম মাহমুদুল হাসানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের আধুনিক পদ্ধতি, জৈব বর্জ্য ব্যবস্থাপনা, মাটির উর্বরতা বৃদ্ধি, ফসলের উৎপাদনশীলতা উন্নয়ন এবং কৃষি খরচ কমানোর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে জৈব সার উৎপাদনের কৌশল শেখানো হয়। 

বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদন এবং মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্মি কম্পোস্ট প্রযুক্তি কৃষকদের জন্য একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে এটি উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভ অর্জনের সুযোগ সৃষ্টি করে। এ প্রযুক্তির মাধ্যমে কৃষকরা নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত জৈব সার বিক্রি করেও অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারবেন।

প্রশিক্ষকরা জানান, রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করছে। তাই কৃষকদের জৈব সার উৎপাদন ও ব্যবহারে উদ্বুদ্ধ করতে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মকর্তাগণ জানান, প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিতে আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা ব্র্যাকের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জৈব সার উৎপাদনের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে। উপকারভোগী কৃষক ফরিদ মিয়া ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগকে আন্তরিক ভাবে স্বাগত জানান।

জেএ/এমএ
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝