📍 ঢাকা 📅 রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
পুলিশে বড় রদবদল: সিআইডির প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:১৩ পিএম
X Advertisement

পুলিশ প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং হাইওয়ে পুলিশের নতুন প্রধানসহ মোট ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর প্রধান হিসেবে এবং অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ দুই ইউনিটের প্রধান পদ শূন্য ছিল।

একই আদেশে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে এবং মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

ডিআইজি পর্যায়েও বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি রংপুর পিটিসির কমান্ড্যান্ট এবং স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন।

অতিরিক্ত ডিআইজি পর্যায়েও একাধিক কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে র‍্যাবে এবং স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া দ্বিতীয় এপিবিএন, মুক্তাগাছার অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ, অ্যান্টি টেররিজম ইউনিট, নৌ পুলিশসহ বিভিন্ন ইউনিটের একাধিক অতিরিক্ত ডিআইজিরও পদায়ন পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট, এটিইউ’র অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায়, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসিতে এবং খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বিশেষ পুলিশ সুপার ও পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় বদলি করা হয়েছে। এছাড়া এটিইউ’র পুলিশ সুপার সালমা সৈয়দ পলি রংপুর রেঞ্জে, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এসআর
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: [email protected] [email protected]
🔝