ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ৮:০৩ পিএম
X
Advertisement

ঢাকা–টাঙ্গাইল–জয়দেবপুর–জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার পুরাতন থানা ভবনের সামনে পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া বকল (১৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে পৌরসভার নিজবর্নী (বকলবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া ধনবাড়ী পৌর এলাকার নিজবর্নী গ্রামের মো. সাইদ বকলের মেয়ে এবং ধনবাড়ী শাহীন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাদিয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় জামালপুরগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-১৫৪৬) তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই পিকআপটি উল্টে যায় এবং চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, পুরাতন থানা ভবন থেকে শুরু করে মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় সড়কের প্রশস্ততা কমে গেছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। একাধিকবার অভিযান চালানো হলেও দখলমুক্ত না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিল আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহত শিক্ষার্থীর বাড়িতে গিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিল আফরোজ জানান, মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ১ জুলাইয়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সরানো না হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধনবাড়ী থানা ভবন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এলাকা দখলমুক্ত করা হবে।

এইচআর/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement