ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:২৯ পিএম
X
Advertisement

খুলনার রূপসায় মাছের ঘেরের পানিতে ডুবে সিজাদ (৭) নামের এক মাদ্রসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকার মদিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত সিজাদ জয়পুর গ্রামের মদিনা সড়কের বাসিন্দা মুরাদ শরীফের ছেলে।

​স্থানীয়রা জানান, দুপুরে শিশু সিজাদ মদিনা সড়কের পাশে অবস্থিত ইব্রাহিমের মাছের ঘেরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে রাস্তার পাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক ঘেরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে সিজাদকে উদ্ধার করে। উদ্ধারের পরপরই তাকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিজাদকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসএমএস/এসআর 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement