ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:১১ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ৬:১২ পিএম
X
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সবুজ মিয়া ওরফে রনি (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

নবীনগর থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বাছিদপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সবুজ মিয়া ওরফে রনিকে আটক করা হয়।

আটক সবুজ মিয়া ওরফে রনি বাছিদপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

পুলিশের দাবি, সবুজ মিয়া দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, নবীনগর থানায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে। অবৈধ মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে মাসব্যাপী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, "আমার দায়িত্বকালীন সময়ে নবীনগর থানার আওতায় কোনো ধরনের অবৈধ মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।"

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসপি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement